Logo দ্যা রান ফ্যাক্টরি চাটগা
⬅️ মূল পেজে ফিরে যান

পোর্ট সিটি ইকো রান ২০২৬ - স্পন্সরশিপ প্রপোজাল

আপনার ব্র্যান্ডকে হাজারো রানার ও দর্শকের সামনে প্রিমিয়াম ভিজিবিলিটিতে তুলে ধরার সুবর্ণ সুযোগ

⭐ ইভেন্টের বিশেষ আকর্ষণ ও চিফ মার্শাল

আমাদের এই মর্যাদাপূর্ণ আয়োজনে চিফ মার্শাল হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের গর্ব, এভারেস্ট বিজয়ী ও তরুণ প্রজন্মের আইকন ড. বাবর আলী।

Dr. Babar Ali

ডা. বাবর আলী

চিফ মার্শাল ও মেন্টর

এভারেস্ট, লোটসে, অন্নপূর্ণা, মানাস্লু ও মাকালু বিজয়ী কিংবদন্তি পর্বতারোহী। তাঁর উপস্থিতি ইভেন্টের মান ও আভিজাত্য নিশ্চিত করে।

🏆 ক্যাটাগরি, উপহার ও সুযোগ-সুবিধা

রেস ক্যাটাগরি ও দূরত্বের বিবরণ

  • ২১ কিমি হাফ ম্যারাথন
  • ১০ কিমি রান
  • ০৫ কিমি চ্যালেঞ্জ রান
  • ০১ কিমি বিশেষ ফান রান
  • বিশেষ উদ্যোগ: ২০ জন সুবিধাবঞ্চিত শিশুর সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন

অংশগ্রহণকারীদের উপহার ও সুবিধা

  • 🏃‍♂️ প্রিমিয়াম অফিসিয়াল ইভেন্ট টি-শার্ট
  • 🏅 ফিনিশার মেডেল ও কোড পিন
  • 🧢 টুপি, কাগজ কলম ও পরিবেশবান্ধব পাটের ব্যাগ
  • 🚌 নগরীর ৪টি নির্দিষ্ট পয়েন্ট থেকে ফ্রি বাস সার্ভিস
  • 🍎 ইভেন্ট শেষে সুস্বাদু ভারী নাস্তা ও ফ্রি র‍্যাফেল ড্র (প্রথম পুরস্কার বাইসাইকেল)

⏱️ ইভেন্টের সময়সূচি (Race Day Schedule)

২৫শে সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার পতেঙ্গা সমুদ্র সৈকত ওয়াকওয়েতে আয়োজিত ইভেন্টের আনুমানিক সময়সূচি:

ভোর ৫:০০ টা
ভেন্যুতে উপস্থিতি ও গেট ওপেন
ভোর ৫:৩০ টা
মাস্টার ওয়ার্ম-আপ সেশন ও স্ট্রেচিং
সকাল ৬:০০ টা
২১ কিমি ও ১০ কিমি ফ্ল্যাগ অফ
সকাল ৬:৩০ টা
০৫ কিমি ও ০১ কিমি ফান রান ফ্ল্যাগ অফ
সকাল ৮:৩০ টা
মেডেল ও সার্টিফিকেট বিতরণী এবং র‍্যাফেল ড্র

🚌 ফ্রি বাস সার্ভিস রুট ও তথ্য

রানার্সদের সুবিধার্থে ভোরবেলা ভেন্যুতে আসার জন্য নগরীর ৪টি গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা রয়েছে:

পয়েন্ট ১

জিইসি মোড়

পয়েন্ট ২

আবহাওয়া অফিস (আগ্রাবাদ)

পয়েন্ট ৩

মুরাদপুর মোড়

পয়েন্ট ৪

নিউ মার্কেট চত্বর

🎯 স্পন্সরশিপ স্ট্র্যাটেজি ও ব্র্যান্ডিং সুবিধা

সীমিত সংখ্যক স্পন্সর নিয়ে অত্যন্ত পেশাদারিত্বের সাথে ইভেন্টটি পরিচালিত হবে, যার ফলে আপনার ব্র্যান্ড মার্কেটে পাবে শতভাগ ফোকাস ও প্রিমিয়াম ভিজিবিলিটি (Visibility)

📊 স্পন্সরশিপ প্যাকেজ ও বিনিয়োগ

স্পন্সর ক্যাটাগরি বিনিয়োগ (BDT) প্রধান সুবিধা ও এক্সক্লুসিভ ব্র্যান্ডিং
টাইটেল স্পন্সর ৫,০০,০০০/- ইভেন্টের নামের সাথে কোম্পানির নাম যুক্ত হবে। প্রধান ব্যাকড্রপ, গেট ও টি-শার্টে সর্বোচ্চ প্রাধান্য।
পাওয়ার্ড স্পন্সর ৩,০০,০০০/- ইভেন্ট প্রমোশনে বিশেষ প্রাধান্য, মূল ভেন্যুর ব্যাকড্রপ এবং সাইনেজে এক্সক্লুসিভ লোগো প্লেসমেন্ট।
কো-স্পন্সর ২,০০,০০০/- সকল ব্যানার, ফেস্টুন, টি-শার্ট এবং সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে শক্তিশালী ব্র্যান্ড লোগো উপস্থিতি।

এক্সক্লুসিভ পার্টনারশিপ ক্যাটাগরি:

🏨 হসপিটালিটি পার্টনার 💧 হাইড্রেশন পার্টনার 🥗 নিউট্রেশন পার্টনার 📸 মিডিয়া ও টেকনোলজি পার্টনার

🎯 আপনার ব্র্যান্ডকে বিজয়ী অবস্থানে নিয়ে যেতে আজই যুক্ত হোন!

স্পন্সরশিপ বা পার্টনারশিপ সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য আমাদের টিম প্রস্তুত রয়েছে।

📝 গুগল ফর্মে যোগাযোগ করুন